আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জের শমশেরনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনে আর্থিক অনুদান প্রদান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনের জন্য নগদ অর্থ বিতরন করা হয়েছে। শমশেরনগর প্রাক্তন ছাত্র পরিষদ ও ক্লিন এন্ড বিউটিফুল শমশেরনগর এর উদ্যোগে শুক্রবার বেলা ৪টায় স্থানীয় জমজম কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও শামসুল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, মৌলভীবাজারের জেল সুপার মো: আনোয়ারুজ্জামান, এএটিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী। বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ। অনুষ্ঠানে দেশ ও প্রবাসীদের অর্থায়নে ১৩৩ জন লোকের মাঝে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।