দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার দৌলতপুর মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগুনে বাড়ীঘর পুড়ে ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এসেছে। উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামে আগুনে ৩ বাড়ীর ৯টা ঘর,ছাগল ও আসবাবপত্র ভষ্মিভ’ত হয় গত ২৩ জুন শনিবার বিকাল ৫টার দিকে, এলাকার মহিষকুন্ডি গ্রামের নামাজী মন্ডলের ছেলে মুক্তার (৫০), উকিল (৪০) ও মেয়ে মদিনা (৩৫) এবং প্রতিবেশী এরশাদ আালির ছেলে মকলেছ (৫০), ইমারতের ছেলে শহিদুল (২৬) এর বাড়িতে উকিলের বাড়ীর চুলার থেকে সৃষ্ট আগুনে সমস্থ বাড়ী আগুনে পুড়ে ছায়ে পরিণত হয়। এবার ক্ষতি গ্রস্থদের সাহায্যে এগিয়ে এসেছে মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা, শিক্ষাথীরা পরিবার গুলোকে ২ হাজার ৫ শত টাকা করে সাহায্য প্রদান করেছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম হালসানা, প্রধান শিক্ষক হাজী আসরাফুল ইসলাম, সদস্য নূরে আলম ছিদ্দীকি, লালু আহাম্মেদ, বিদ্যালয়ের শিক্ষার্থীরা।






