কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারে সমপ্রতি আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে কুলাউড়ায় উপজেলার ৪টি ইউনিয়নে মৌলভীবাজার জেলা যুব সমিতি ফ্রান্সের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৩০ জুন সকাল থেকে কাদিপুর যুব সমাজের সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মইনুল ইসলাম সোহাগ, কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল নাহিদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল খালিক, সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি ছমির আহমদ, কাদিপুর ফুটবল একাদশের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, সাওন, নাজমুল, খায়রুল নাইম, দেলোয়ার, সুলতানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শফিরপুর ইউনিয়নের নমৌজা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আরকান উদ্দিন, তোফায়েল আহমদ, মাওলানা মুফতি আসিক আহমদ প্রমুখ।






