আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে পুলিশের উপর হামলা

হাতকড়া পড়া অবস্থায় আসামী ছিনতাই, ৬ ঘন্টা পর আসামীসহ আটক-৫। এসআইসহ ৪ পুলিশ আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করে নিয়ে আসার সময় সংঘবদ্ধদল হামলা চালিয়ে হাতকড়াসহ আসামীকে ছিনিয়ে নেয়। জোর পুলিশি সাড়াশি অভিযানে ৬ ঘন্টা পর ছিনিয়ে নেওয়া আসামীসহ ৫জনকে আটাক করেছে পুলিশ। হামলায় একজন এসআই ও একজন এএসআইসহ ৪ পুলিশ সদস্য আহাত হয়েছে। গত শনিবার( ৩০ জুন) রাত সাড়ে ৯টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, ভেড়াছড়া গ্রামের রহমান মিয়ার ছেলে সোয়েব আহমদ (৩৮) ৯টি জিআর ও ৩টি সিআর মামলার ফলাতক আসামী। তার বিরুদ্ধে রয়েছে গ্রেফতারী পরওয়ানা। গত শনিবার রাত সাড়ে ৯টায় ভেড়াছড়া গ্রামের লিয়াকত মিয়ার দোকানের সামন থেকে তাকে গ্রেফতার করেন উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। সোয়েবকে গ্রেফতার করে নিয়ে আসার সময় এ গ্রামের জুবের মিস্ত্রীর বাড়ির সামনে আসা মাত্রা ৩০/৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের উপর হামলা চালিয়ে আসামী সোয়েবকে ছিনিয়ে নেয়। হামলায় উপ-পরিদর্শক জাকির হোসেন (৫৭), উপ-সহকারী পরিদর্শক শিফকুল ইসলাম (৩৮), ৮৩৩ নং পুলিশ সদস্য মামুনুর রশীদ (২৫) ও ৭৫৫ নং পুলিশ সদস্য আব্দুল মজিদ (২৮) আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) মো: আশরাফুজ্জামানের উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ভেড়াছড়া গ্রামসহ আশপাশের গ্রামে সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৬ ঘন্টা পর ভোর রাত সাড়ে ৩টায় ছিনিয়ে নেওয়া আসামী সোয়েব আহমদসহ আরও ৪ জনকে আটাক করে পুলিশ। আটক অন্যরা হল লিয়াকত মিয়া (৩৭), লুৎফুর (৪০), শাহাবউদ্দীন (২৯) ও লাল মিয়া (৪৫)। হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়া ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে আর ২৫ জনকে অজ্ঞাত আসামী করে রোববার বেলা ৩টায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতাদির হোসেন পিপিএম এ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, সোয়েব আহমদসহ রোববার ভোর রাতে গ্রেফতার হওয়া ৫জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।