এস এ চৌধুরী জয়, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে কমলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র পৌরসভা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ।
শনিবার (৩০ জুন) সকাল ১০টায় কমলগঞ্জ মডেল হাইস্কুল মাঠে এ টুনার্মেন্ট উদ্বোধন করা হয়।
প্রধান শিক্ষক গাজী সালাহউদ্দীনের পরিচালনায় ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরার সভাপতিত্বে উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, রামপাশা বালক প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শায়েক আহমেদ, সাইফুল ইসলাম। টুর্ণামেন্টে পৌরসভার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ২০টি দল অংশ করছে।
কমলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্ট’র উদ্বোধন
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ১, ২০১৮, ১২:১২ অপরাহ্ণ • ৩ বার পঠিত






