আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে কমলগঞ্জ সমিতি, ইউ,কে এর আর্থিক সহায়তা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বাবুর বাজারে বন্যা দুর্গতদের মাঝে আনুষ্ঠানিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। রোববার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ সমিতি ইউ, কে-র উদ্যোগে বাবুর বাজারে সৈয়দা আনোয়ারা কিন্ডার গার্টেন স্কুলে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
কমলগঞ্জ সমিতি, ইউ কে-এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক এস কে দাসের সঞ্চালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ফার্টিলাইজার এসোসিয়েশন এর সভাপতি মো: আকবর হোসেন ও কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু।
আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে মোট ৯২টি বন্যা দুর্গত পরিবারের মাঝে ক্ষয়ক্ষতির অবস্থা বিবেচনা করে নগদ মোট ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।