আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে মনু ও ধলই নদী খনন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান এর দাবীতে মানববন্ধন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

মৌলভীবাজারে মনু ও ধলই নদীসহ জেলার বন্যা ঝুকিপূর্ণ সকল নদী খনন এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে আজ ১ জুলাই সকালে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক জিতু তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শ. ই. সরকার জবল, সহ-সভাপতি ফয়েজ আলী, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সহ- সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, গবেষনা সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত খান, মহিলা সম্পাদক রুবিনা আক্তার, সিনিয়র সদস্য ময়নুল হক, যুব ফোরামের সাধারণ সম্পাদক এমএ সামাদ, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম সুলতান, নির্বাহী সদস্য জুনেদ আহমদ, ছাত্র ফোরামের সহ-সভাপতি বিঞ্চু পদ দেব, সম্পাদক সিরাজুল হাসান, সহ-সম্পাদক টিটু পাল, রাহাত আহমদ সিফন, সাংগঠনিক সম্পাদক কবি পলাশ দেব নাথ, নির্বাহী সদস্য সিরাজুম মনিরা, শাহমোস্তফা কলেজ শাখার সম্পাদক ইমরান আহমদ, সরকারি কলেজ শাখার সম্পাদক আঃ সামাদ প্রমুখ। বক্তারা মনু ও ধলই নদীসহ জেলার বন্যা ঝুকিপূর্ণ সকল নদী খনন এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবী জানান।