কে এস এম আরিফুল ইসলাম :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শ্রীমঙ্গল সরকারি কলেজ ইউনিটের আয়োজনে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলার, সন্ত্রাসী হামলার শিকার হয়ে নির্মম হত্যার শিকার সিলেটের হারুন, ফরিদপুরের সাদিয়াসহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রত গ্রেফতার এবং সুষ্ঠ বিচারের দাবীতে সারাদেশের ন্যায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সন্ত্রাসীদের অতিদ্রত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা ও শিক্ষা কর্মকর্তাদের নিরাপদ কর্মস্থলের দাবী জানানো হয়।







