আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের জসিম নিহত

আলাল আহমদ মৌলভীবাজার :
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা গেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম কুমড়াকাপন এলাকার হাজী জামাল উদ্দিনের ছেলে ও কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন আহমেদ’র বড় ভাই মো: জসিম উদ্দিন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। গত মঙ্গলবার (৩ জুলাই) দিবাগত রাত ৪টায় তার মৃত্যু হয়। এদিকে হৃদয় বিদারক মৃত্যু সংবাদটি দেশে আসার পর নিহতের পরিবারে চলছে শোকের মাতম। জসিমের ছোট ভাই সংবাদকর্মী মো: সুমন আহমেদ জানান, তার বড় ভাই ১৭ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন।
গত ২৩ জুন সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হন। আহতবস্থায় তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১১ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর অবশেষে গত মঙ্গলবার ভোরে তিনি মারা যান। বুধবার এ মৃত্যুর খবর কুমড়াকাপনস্থ গ্রামের বাড়িতে এসে পৌছালে জসিমের বৃদ্ধ মা, স্ত্রী, শিশু পুত্র ও ভাইসহ স্বজনেরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। আগামি শনিবার জসিমের লাশ দেশে আসার সম্ভাবনা রয়েছে বলে সুমন  জানান। জসিম উদ্দিনের অকাল মৃত্যুতে কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এ চৌধুরী জয় ও সাধারণ সম্পাদক হোসেন জুবায়ের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।