আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

কমলগঞ্জের (মৌলভীবাজ্রা) প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক পৌরসভা ও ৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গত বুধবার (৪ জুলাই) বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি), ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এসব গ্রামে ত্রাণ বিতরণ করা হয়। জানা যায়, সিপিবি জেলা কমিটির সভাপতি অ্যাড: মকবুল হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি সুবিনয় রায়, উদীচী জেলা কমিটির নেতা রমাপদ ভট্রাচার্য, সিপিবি কমলগঞ্জ শাখার সভাপদি আহমদ সিরাজ ও সাধারণ সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর, গুলের হাওর, টিলাবাজার, কুরমা চা বাগান, কুরমা খাসিয়া পুঞ্জি, আদমপুর ইউনিয়নের মধ্যভাগ, উত্তরভাগ, নঈনার পার, মুন্সীবাজার ইউনিয়নের মইডাইল, উবাাহাটা ও কমলগঞ্জ পৌরসভা এলাকার নছরতপুর ও তিলকপুর গ্রামে মোট ২৫০ জনের মাঝে ত্রাণ হিসাবে ৫ কেজি করে চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।