আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের আর্থিক সহায়তা

 মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মতিনের ঐচ্ছিক তহবিল থেকে কমলগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের দরিদ্র ৪০ পরিবারের মাঝে ১ লাখ ২৮ হাজার টাকা বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল), আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মতিনের ঐচ্ছিক তহবিল থেকে শমশেরনগর, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের দরিদ্র ৪০ পরিবারের মাঝে নগদ ৩ হাজার ২শত টাকা করে মোট ১ লাখ ২৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।