আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

 বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে শহরের বড়হাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুসমভাগ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বক্ত্যব রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান,সহ-সম্পাদক ফয়সল আহমদ, সদর থানা বিএনপির সভাপতি মোঃ হেলু মিয়া, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল,সাধারন সম্পাদক এম,এ,মুহিত, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান,সাংগঠনিক মোবারক হোসেন, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক জি এম মোক্তাদির রাজু, বিএনপি নেতা ফরহাদ রশিদ, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন। এদিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান এর নেতৃত্বে দুপুরে মৌলভীবাজার শহরে অপর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদনীঘাট ব্রীজ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী এর পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আনকার আলী সুলেমান, জেলা তাঁতীদলের সভাপতি আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি নেতা আব্দুস সালাম মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এ এম নিশাত, জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, জেলা জিয়া মঞ্চের আহবায়ক মুনাহিম কবির মেম্বার, জেলা জিসাস এর সভাপতি মিলাদ হোসেন, পৌর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা যুবদল নেতা জুনেদ আহমদ (ইউপি সদস্য) প্রমুখ।