কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
‘বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান’-এই আহবানে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে শুক্রবার (৬ জুলাই) সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক চিকিৎসা শিবির পরিচালনা করা হয়।
মৌলভীবাজার জেলার সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের জন্য বিনামূল্যে পরিচালিত এই চিকিৎসা শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ডা. এম জাহাঙ্গীর হোসাইন। তাঁকে সহায়তা করেন মেডিক্যাল সহকারী প্রিকা দাশ, এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহ: সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট মৃগেন চক্রবর্তী ও স্বাস্থ্য সহকারী এইচ এফ মতিউর রহহমান। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ডা. এম জাহাঙ্গীর হোসাইন ও সহকর্মীরা আগত ৩০০ রোগীকে দেখে পরে বিনা মূল্যে ঔষধ বিতরণও করেন। এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, সাধারন সম্পাদক রজত বিশ্বাস, এনডিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকাশ দত্ত, সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, কমরেড অমলেশ শর্ম্মা, কৃষক নেতা রমজান আলী ও ফটিকুল ইসলাম রাজু প্রমুখ।
কমলগঞ্জে বন্যা দুর্গতদের সেবায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর চিকিৎসা শিবির
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ৬, ২০১৮, ১:৩৩ অপরাহ্ণ • ৩ বার পঠিত






