আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বন্যাদূর্গত মানুষের জন্য মৌলভীবাজার সমিতি, সিলেট এর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাদূর্গত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সমিতি, সিলেট এর আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পতনউষার ইউনিয়নের আহমদ নগর দাখিল মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
মৌলভীবাজার সমিতি, সিলেট এর সভাপতি দেওয়ান তোফিক মজিদ লায়েকের সভাপতিত্বে ও মেডিক্যাল ক্যাম্প সমন্বয়কারী কমরেড সিকান্দর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্টার অধ্যাপক জামিল আহমদ চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডা: শফিক উদ্দিন আহমদ, অধ্যাপক ডা: মৃগেন কুমার দাস চৌধুরী, মৌভীবাজার সমিতি, সিলেট এর সাধারণ সম্পাদক মো: রুস্তুম খান, অর্থ সম্পাদক মো: নুরুল হক সোহেল, কার্যকরী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মো: আব্দুস শুক্কুর, সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, আওয়ামীলীগ নেতা ইলিয়াছুর রহমান মহরম, বদরুজ্জামান চৌধুরী জহির, অধ্যক্ষ কাজী মাও: আলম চৌধুরী প্রমুখ।
ইউপি সদস্য রিপন ইসলাম মইনুলের সমন্বয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা: শফিক উদ্দিন আহমদ, অধ্যাপক ডা: মৃগেন কুমার দাস চৌধুরী, অধ্যাপক ডা: মামনু পারভেজ, ডা: নমিতা দাস সানি, ডা: মিতুল কুমার দাস, ডা: কামরুল ইসলাম, ডা: রাসেল আহমদ ও ডা: হাসান আলম বন্যা দুর্গত ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।