আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের নগদ অর্থ বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় তিনশত লোকের মাঝে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে জনপ্রতি ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনভর উপজেলার ইসলামপুর, আদমপুর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার এবং রাজনগরের কামারচাক ইউনিয়নে এসব অর্থ বিতরণ করা হয়। শুক্রবার বিকাল ৫টায় কমলগঞ্জের পতনঊষার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও ঢাকাস্থ এশিয়ান আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো: নেছার আলীর সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। আলোচনায় অংশ নেন ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের অর্থ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আব্দুল আহাদ মিনার প্রমুখ। এ সময় সিলেট সমিতি, উত্তরার সভাপতি ক্যাপ্টেন (অব:) মোঃ মিজানুর রহমান, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের নেতা সেলিম আহমেদ মিঠু, মতিউর রহমান, মাহবুব মোর্শেদ ঈমন, সৈয়দ মো: আং হাকিম তাহমি, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, যুবমৈত্রী নেতা আফরোজ আলী, যুবলীগ নেতা আবুল বশর জিল্লুল, ছাত্রলীগ নেতা মিতুল খান প্রমুখ উপস্থিত ছিলেন।