আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সনদ জালিয়াতি করে প্রবীরের চাকুরি আটকে আছে পুলিশ ভেরিফিকেশন

মিটার বন্ধ রেখে লাইন সংযোগ
মৌলভীবাজার প্রতিনিধিঃ
নানা অনিয়ম ও দুর্নীতির হুতা মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন সাহায্যকারী প্রবীর দাসের অনিয়মের চিত্র দেশের বহুল প্রচারিত জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশের পর কর্তৃপক্ষ তাকে লাইন সাহায্যকারী থেকে অভিযোগ কেন্দ্রে স্থানান্তর করেছে। সংবাদ প্রকাশের পর গ্রাহকরা ওই প্রতিবেদকের কাছে তার অনিয়মের নানা ফিরিস্তি তোলে ধরছেন। এনিয়ে মৌলভীবাজারে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। একটি বিশ্বস্থ সূত্র জানায়, তার অনিয়মে অফিসের স্টাফরাও বিব্রত। অনেকেই লজ্জায় জনসম্মুখে চলাফেরা করতে পারছেন না। আবার প্রবীর বীরদর্পে বিভিন্ন জনের কাছে বলে বেড়াচ্ছে “পত্রিকায় লিখে আমার কিছুই করা যাবে না, আমি অনেক টাকা খরচ করে চাকুরি পেয়েছি”।

অনুসন্ধানে জানা যায়, মৌলভীবাজার পৌর এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাসায় ও দোকানে ত্রিফেজ লাইন সংযোগ দেবার প্রলোভন দেখিয়ে প্রবীর বিপুল অংকের টাকা আত্মসাৎ করে। পরে লাইন সংযোগও দেয়নি এবং টাকাও ফেরৎ দেয়নি। পূর্ব গির্জাপাড়ার একটি দুতলা ও একটি টিনসেটের বাসায় পানির মটর, ফ্রিজ ও টিভি সহ নূন্যতম বিলে চালিয়ে নিত প্রবীর। জানা গেছে তখন সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকত। অবৈধ লাইন সংযোগ দেয়ার সুবাধে থাকে কোনো বাসা ভাড়া পরিশোধ করতে হতো না। এছাড়াও পৌর শহরের গির্জাপাড়া, কাজিরগাঁও, শাহ মোস্তফা সড়ক, সৈয়ারপুর ও শমসেরনগর সড়ক সহ বিভিন্ন এলাকায় তার কুকর্মের নেটওয়ার্ক বিস্তৃত। এনালগ মিটার থাকা অবস্থায় অবৈধ লাইন সংযোগ দিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। সরকার বঞ্চিত হয়েছে বিপুল অংকের রাজস্ব আয় থেকে।

অনুসন্ধানে আরোও জানা যায়, ২০১৪ সালে চাকুরিতে যোগদানের পর সরকারি বিধিমালা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন করার কথা থাকলেও প্রবীরের সনদপত্রে জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের কারণে অদ্যবধি তার পুলিশ ভেরিফিকেশন আটকে আছে। বর্তমানে সে ৮ হাজার ৫’শ টাকা বেতন পাচ্ছে।

এবিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ আরাফাত জানান, “আমি সদ্য যোগদান করেছি। এব্যাপারে আমি অবগত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখব। প্রবীরের চাকরি লাইন সাহায্যকারী হলেও পত্রিকায় সংবাদ প্রকাশের পর তাকে সিএ (অভিযোগ গ্রহনকারী) হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে অফিসের এক কর্মকর্তা বলেন, জনবল কম থাকায় তাকে আপাতত এ দায়িত্ব দেয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে লাইন সাহায্যকারী প্রবীর দাসের সাথে কথা হলে তিনি বলেন, “এবিষয়ে আপনার সাথে পরে কথা বলব”।