কে এস এম আরিফুল ইসলাম শ্রীমঙ্গল :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারি ও জমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের দক্ষিণ টিকরিয়া গ্রামের কমলাকান্ত দেবনাথের ছেলে কানু দেবনাথ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২৭ জুন দুপুর ১২:৩০ টায় সময় কানু দেবনাথের বাড়ির পাশের একটি গর্ত সেচ করে মাছ ধরতে গেলে তারই আত্মীয় সর্ম্পকে কাকা ও কাকাতো ভাই সুনীল দেবনাথ (৬০), সুনীল দেবনাথের ছেলে সুভাষ দেবনাথ (২৫) ও সুব্রত দেবনাথ (২৪) লাঠিসোটা নিয়ে বেআইনী জনতাবদ্ধ হয়ে আমার উপর অর্তকিতে হামলা চালায়।
সুভাষ দেবনাথ এর হাতে থাকা কুদাল দিয়ে এলোপাতাড়ীভাবে কানু দেবনাথকে বেধড়ক পেঠাতে থাকে। কানু দেবনাথের সুর চিৎকার শুনে তার বোন ছায়া রানী দেবী দৌড়ে ঘটনাস্থলে এলে তাকেও বেধড়ক পেটানো হয়। সুব্রত দেবনাথ লোহার রড দিয়ে কানু দেবনাথের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। এরপর কানু দেবনাথ ও ছায়া রানী দেবীকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। চিকিৎসাজনিত কারণে বিলম্ভ হওয়ায় গত ৪ জুলাই শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ গ্রহণ করে শ্রীমঙ্গল থানার এসআই জাকারিয়া একজনকে আটক করে শ্রীমঙ্গল থানা পর্যন্ত নিয়ে আসতে পারেননি বলে কানু দেবনাথ অভিযোগ করেন। পথিমধ্যেই তাকে ছেড়ে দিয়ে আমাকে আপস করার জন্য চাপ সৃষ্টি করেন। সংবাদ সম্মেলনে কানু দেবনাথ অভিযোগ করেন, সুভাষ দেব নাথ ও সুব্রত দেবনাথ একদল লাটিয়াল, দাঙ্গাবাজ, সন্ত্রাসী প্রকৃতির লোক। গত বছরের মাঝামাঝি সময়ে আমাদের বাড়ির পুকুরে বর্শি দিয়ে মাছ ধরার সময় আমার বোন ছায়া রানী দেবীকে মারপিট করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার বোনের সুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুস্কৃতিকারীরা আমাদেরকে প্রানে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এবিষয়েও শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করি। কানু দেবনাথ অভিযোগ করেন টাকার জোরে সুভাষ দেবনাথ ও সুব্রত দেবনাথ বারবারই অপকর্ম চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে কানু দেবনাথ ও তার বাবা কমলা দেবনাথ অভিযোগ করেন, সুনীল দেবনাথ, সুভাষ দেবনাথ ও সুব্রত দেবনাথ এর সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে কয়েকদিন পরপরই একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গ্রামের মুরুব্বী ও আশিদ্রোণ ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর কে অবহিত করে আসছি। বয়োবৃদ্ধ কমলাকান্ত দেবনাথ অভিযোগ করেন, সুভাষ দেবনাথ ও সুব্রত দেবনাথ যেভাবে আমার ছেলে কানু দেবনাথের উপর ছড়াও হয় যে কোন সময় আমার ছেলেকে তারা প্রনে হত্যা করতে পারে। তাই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কর্ষণ করছি।






