আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জব্দকৃত সরকারী চাল ছেড়ে দিলো পুলিশ: কাল্পনিক গল্প সাজালো স্থানীয় একটি সাপ্তাহিক ও অনলাইন নিউজপোর্টাল

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুরা ইউপি চেয়ারম্যান ও শহরের পশ্চিমবাজারস্থ দুবাই ক্লথ ষ্টোরের মালিক সেলিম আহমদের শ্বশুরালয়, শহরের চুবরা রোডস্থ বনবীথি এলাকার পুলিশের (অবসরপ্রাপ্ত) এসআই শামছুল হক এর বাসা থেকে গত ৩০ জুন সন্ধার পর জব্দকৃত ৭ বস্তা সরকারী চাল ছেড়ে দিয়েছে পুলিশ। এরপর, সরকারী চাল জব্দের ঘটনাকে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে কাল্পনিক গল্প সাজিয়েছে স্থানীয় সাপ্তাহিক ও অনলাইন নিউজপোর্টাল মৌলভীবাজার ২৪ ডটকম। অথচ, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার পুলিশ স্থানীয় একটি দৈনিক ও একটি সাপ্তাহিকের সম্পাদকসহ ৪জন সাংবাদিকের উপস্থিতিতে ওই চেয়ারম্যানের শ্বশুরালয় থেকে সরকারী চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের বস্তাগুলো বাসার ছাদে উঠার সিড়ির ল্যান্ডিং স্পেসে রাখা ছিল এবং বস্তাগুলো উল্টো করে বাহিরদিক ভিতরে দিয়ে মুখ বাধা ছিল। সরকারী চাল মর্মে নিশ্চিত হয়েই পুলিশ সেগুলো জব্দ করেছিল। এরপর চেয়ারম্যানের নিজ বাসা দক্ষিণ কলিমাবাদ এলাকার ‘জুমাপুর হাউসে’ও তল্লাশী চালায় পুলিশ। সরকারী এ চালগুলো জব্দ করার আগে পুলিশের প্রশ্নের জবাবে চেয়ারম্যানের শ্বশুর, শ্বাশুরী ও শ্যালিকা জানান- এ চাল সম্পর্কে তারা কিছুই জানেননা। তারা তখন বাসায় ছিলেননা। কে বা কারা এ চালগুলো তাদের বাসায় রেখে গেছে। এরপর আধাঘন্টার মধ্যে এক সহযোগীসহ চেয়ারম্যান নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাবিখা’র কাগজপত্র প্রদর্শন করে জানান- এগুলো কাবিখার চাল। এ চাল আমি বিক্রিসহ যা ইচ্ছা তা করতে পারি। আমার শ্বশুরের বাসায় চাল কিনে খান। তাই, আমার শ্বাশুরী ও বাসার লোকদের সাথে আলাপ করেই এ চাল তাদের কাছে বিক্রি করেছি। এদিকে, পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান- গত ২৮ জুন সন্ধার পর সেলিম চেয়ারম্যান নিজে ১২-১৪ বস্তা সরকারী চাল তার শ্বশুরের বাসায় দিয়ে যান। এভাবে এর আগেও একাধিকবার তিনি সরকারী চাল তার শ্বশুরের বাসায় দিয়ে গেছেন। ‘চেয়ারম্যানের শ্বশুরালয় থেকে সরকারী চাল জব্দ’ সংক্রান্ত প্রকাশিত সংবাদের কোথাও জব্দকৃত চালগুলোকে ত্রাণের চাল বলা হয়নি। বলা হয়েছে সরকারী চাল। এতদসত্তেও এবং প্রকৃত তথ্য উল্লেখ করা সত্তেও, সাপ্তাহিক ও মৌলভীবাজার ২৪ ডটকম তাদের সাজানো গল্পে বলেছে- এগুলো ত্রাণের চাল নয়, কাবিখার চাল। এ ঘটনা নাকি ওই চেয়ারম্যানকে পরিকল্পিতভাবে চাল কেলেংকারীর মতো ঘটনায় ফাসানোর চেষ্টা। অনুসন্ধানে এগুলো ত্রাণের চাল নয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ এবং চাল কেলেংকারী কিংবা আতœসাতের মতো কোন ঘটনা পায়নি পুলিশ। সাপ্তাহিক ও মৌলভীবাজার ২৪ ডটকমের সাজানো গল্পে চেয়ারম্যান সেলিম আহমদ বলেছেন- একটি বিশেষ মহল ষড়যন্ত্র করে পুলিশকে ভুল তথ্য দিয়ে তাকে ফাসানোর চেষ্টা করেছে। ওই মহলটি পরিকল্পিতভাবে কয়েকটি মিডিয়া ও ফেসবুকে মিথ্যা সাজানো ঘটনা প্রচার করে মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে। অথচ, পুলিশের কাছে প্রথমে দেয়া চেয়ারম্যানের শ্বশুর, শ্বাশুরী ও শ্যালিকার উপরোক্ত বক্তব্য এবং পরে দেয়া চেয়ারম্যানের উপরোক্ত বক্তব্য (ভিডিও ধারণকৃত), সর্বোপরী এলাকাবাসীর বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমান করে, জব্দকৃত চালগুলো সরকারী চাল এবং চেয়ারম্যানই এ সরকারী চালগুলো তার শ্বশুরালয়ে দিয়েছেন- যা বেআইনী। কারণ, কাবিখার চাল কোন চেয়ারম্যানের ত্যাজ্যবিত্ত বা মৌরসী সম্পদ নয় যে, ইচ্ছে করলেই কাবিখার চাল বিক্রিসহ যা খুশী তা করতে পারেন। কোন আইনেই তাদেরকে এ ক্ষমতা দেয়া হয়নি। কাবিখার চাল বিক্রি করতে হলে অবশ্যই তা যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণে বিক্রি করতে হয়। কিন্তু, চেয়ারম্যান সেলিম জব্দকৃত চালগুলো বিক্রির ক্ষেত্রে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণের কোন প্রমান দিতে পারেননি। এ সংক্রান্ত কোন আইন কানুন না জেনেই সাপ্তাহিক ও মৌলভীবাজার ২৪ ডটকম ওই চেয়ারম্যানের চাপাইত ভূমিকায় অবতীর্ন হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাজা মিয়া জানান- কাবিখার চাল এভাবে বিক্রি করার অধিকার নাই। ২নং মনুমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল হক শেপুল জানান- কাবিখার চাল বিক্রি করে টাকা উত্তোলন করে টাকা নেয়া যায় কি না তা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভাল বলতে পারবেন। ৪নং আপার কাগাবলা ইউপি চেয়ারম্যান মোঃ আজির উদ্দিন জানান- কাবিখার চাল ( কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি) বিক্রি করার কোন আইন নাই। ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান জানান- কাবিখার চাল ( কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি)। ১২নং গিয়াস নগর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান- কাবিখার চাল এভাবে বিক্রি করার কোন আইন নাই। তিনি তা বিক্রি করতে পারেন না। এ ব্যপারে জানতে চাইলে মৌলভীবাজার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জব্দকৃত চাল ছেড়ে দিয়েছি। এবং তদন্ত করে দেখেছি ,কাগজপত্র সঠিক। আইনী প্রদক্ষেপ গ্রহন না করে জব্দকৃত সরকারি চাল এভাবে থানা থেকে ছেড়ে দিতে পারেন কি না জানতে চাইলে তা তিনি সঠিক জবাব দিতে পারেননি। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আজ ৮ জুলাই বিকালে মুঠোফোনে জানান- সর্বশেষ যে চাল দেয়া হয়েছে, তা কাবিখার চাল। চেয়ারম্যান কাবিখার চাল আইন অনুয়াযী বিক্রি করতে পারেনা। থানায় কোন ডিও লেটার দেয়া হয়নি। আমরা কি কি চাল দিয়েছি সেই তথ্য ওসিকে দিয়েছি। সেটা কিসের চাল তদন্ত ছাড়া কি করে বলব। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে। সরকারি চাল তার শশুরালয়ে এভাবে রাখতে পারেননা। আমার নির্দেশে থানা থেকে চাল ছেড়ে দেয়া হয়েছে সেটা সঠিক নয়। এ ঘটনায় কোন ব্যবস্থা গ্রহন করা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান- চেয়ারম্যানকে মৌখিক ভাবে জিজ্ঞাসা করেছি। এ সংক্রান্ত কোন লিখিত অভিযোগ না পওয়ায় ব্যবস্থা গ্রহন করা হয়নি।