আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে মদের পাট্টা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানে মদের পাট্টা উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চা শ্রমিকরা। রোববার (৮ জুলাই) সকালে বাগানের কালীমন্দীরের সামনে বটতলা চৌমুহনায় বিভিন্ন ব্যানার প্লেকার্ড নিয়ে এতে শতাধিক নারী ও পুরুষ চা শ্রমিক অংশ গ্রহণ করেন। ভাড়াউড়া চা বাগানের চা শ্রমিক, ছাত্র, যুবক ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে “মাদকের বিরোদ্ধে রুখে দাঁড়াই, জীবনের ঝুঁকি কমাই”, “জননেত্রী শেখ হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলাই, মাদকমুক্ত জাতি চাই” “মদের বিষাক্ত ছোবল থেকে চা শ্রমিকে বাঁচাও, চা বাগান বাঁচাও”, “মাদক মানুষকে যা দেয়, তার চেয়ে দ্বিগুণ কেড়ে নেয়”, “মাদক মুক্ত চা বাগান চাই, চা বাগান থেকে মদের পাট্টা হঠাও” ইত্যাদি নানা শ্লোগানে মাদকের বিরুদ্ধে প্রতিবাদে ফোঁসে উঠেন চা শ্রমিকরা। এসময় ভাড়াউড়া চা বাগান থেকে মদের পাট্টা উচ্ছেদসহ চা বাগান এলাকাকে মাদকমুক্ত রাখার প্রসঙ্গে বক্তব্য রাখেন সাধন হাজরা, দুলাল হাজরা, কাঞ্চন গৌড়, কেশব বাড়াইক, খোকন সিং, সাজিদ খান, উজ্জ্বল হাজরা, সাগর গোয়ালা, শংকর রায় প্রমুখ।