আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজীৎ রায়, সম্পাদক মোস্তাফিজুর রহমান

কমলগঞ্জ সংবাদদাতা:

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিনা প্রতিদন্দীতায় ১২টি পদের প্রার্থীরা নির্বাচিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে বিশ্বজীৎ রায়, সাধারন সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি পদে সাব্বির এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোকাম্মেল আলী ও এ. কে শাহনেওয়াজ আহমেদ, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে রাজকুমার সোমেন্দ্র সিংহ, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম এবাদুল হক, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ শামসুর রাজা চৌধুরী, কার্য নির্বাহী সদস্য পদে এম. এ ওয়াহীদ রুলু, শাহীন আহমেদ, অলক দেব, পিন্টু দেবনাথ নির্বাচিত হন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয়কুমার হাজরা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এ. এস. এম সাজেদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম রহমান