মৌলভীবাজার : গত ১৬ই জুন ১৮ইং তারিখে রাজনগর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন এল.জি.ই.ডি এর আওতায় রাজনগরে ২৫ লক্ষ ৫০ হাজার টাকায় ১২ টি প্রথমিক বিদ্যালয়ের মেরামত কাজের দরপত্রের কার্যাদেশ প্রদান করেন। এল.টি.ম পদ্ধতিতে উন্মুক্ত দর যাচাই না করে এটফার সিডিউলে মেরামতের কাজ ৪জন ঠিকাদার কে কার্যাদেশ প্রদান করে রাতারাতি বিল প্রদান করে ১৫% টাকা উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। এল.টি.এম পদ্ধতিতে টেন্ডার আহবান করলে সরকারের ৫% টাকা সাশ্রয় হত। পাশাপাশি এল.টি.এম টেন্ডারের মাধ্যমে দরপত্র বিক্রি করলে কয়েক লক্ষ্য টাকা রাজস্ব আদায় হত। উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন এর সাথে, এ প্রতিনিধি মোবাইল ফোনে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি জানান, r.f.Q পদ্ধতিতে কাজ গুলি বন্টন করা হয়েছে। অভিযোগ উঠেছে এ বন্টন পদ্ধতি p.p.r এর নিয়ম বহির্ভুত । উলেখ্য যে, উপ-সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম রাজনগর উপজেলায় প্রায় ১৫ বছর যাবত বহালতবিয়তে আছেন। টেন্ডার ভাগাভাগি নিয়ে তার সম্পর্কে নানা অভিযোগ রয়েছে। ১২টি বিদ্যালয়ের মেরামতের কাজে ব্যাপক দুর্নীতির মধ্যে রয়েছে বিদ্যালয়ের পুরাতন সলিং তুলে নিচে নতুন সলিং না দিয়ে সি সি ঢালাই করে দেওয়া হয়েছে। টেন্ডারে ফ্লোরে পেডনি ষ্টোন ঢালাই ধরা থাকলেও তা না করে ধামাচাঁপা দেওয়া হয়েছে। এই ব্যাপরে এলাকাবাসী ও শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
রাজনগর উপজেলায় টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ৯, ২০১৮, ২:০৯ অপরাহ্ণ • ০ বার পঠিত






