স্টাফ রিপোটার: প্রতি বছরের ন্যায় এ বছরও মবশি^র-রাবেয়া ট্রাষ্ট পবিত্র হজ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এ উপলক্ষে হজ যাত্রীদের নিয়ে আগামী ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার মৌলভীবাজার শহরের ধরকাপন এলাকায় রুমেল কমিউনিটি সেন্টারে দিন ব্যাপী ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম চলবে। ওইদিন সকাল ৯ টায় রেজিষ্ট্রেশন করা হবে এবং সকাল ৯.৩০ মিনিটে প্রশিক্ষণ শুরু হবে। হজ্বের বিভিন্ন বিষয়ে উপস্থাপন করবেন এনটিভির নিয়মিত হজ্ব, উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন। প্রশিক্ষণ শেষে সম্মানিত হজ্ব যাত্রীদের হজ¦ পালন কালে ব্যবহারের জন্য পিঠের বেগ, কোমরের বেল্ট, সেন্ডেলের বেগ, পাসপোর্ট বেগ, হাওয়া বালিশ, হজ¦ নির্দেশিকা ও কাংকর বেগ উপহার হিসেবে দেয়া হবে। এ ছাড়াও প্রশিক্ষণ কালিন সময়ে চা-নাস্তা ও দূপুরের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। হজ¦ প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত জানতে ০১৭১১৮২৯১০৬, ০১৭১১৯২০১১৬ নাম্বারে যোগাযোগ যাবে।
মৌলভীবাজারে মবশি^র-রাবেয়া ট্রাষ্টের উদ্যোগে ১৭ জুলাই হজ্ব প্রশিক্ষণ
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ১০, ২০১৮, ১২:২৪ অপরাহ্ণ • ০ বার পঠিত






