জিতু তালুকদার মৌলভীবজার:
মৌলভীবাজার জেলা শহরের দক্ষিণ কলিমাবাদ আবাসিক এলাকায় বীর বিক্রম হাউসের সামন থেকে রাস্তা মধ্যে ২০০ পিছ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
(১০ জুলাই) মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নের্তৃত্বে মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে
আটক কৃতরা হলো, মৌলভীবাজারের লম্বধরপুর এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে মোঃ আবু সাঈদ (৪২) ও একই এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে মোঃ আব্দুল আহাদ (৩২)।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীরা মৌলভীবাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর আড়ালে মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন জেলায় মাদকবিক্রয় করে আসছে। তার এই গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের মৌলভীবাজার থানায় স্থানান্তর করা হয়েছে।






