আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: নজরুল ইসলাম প্রমুখ। সভায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির ব্যাপারে আলোচনা ও সরকারি ত্রাণ ও বন্যা পূণর্বাসন নিয়ে করণীয় বিষয়ক আলোচনা হয়। সভা শেষে এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ এর চাকুরী থেকে অবসর গ্রহণ উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।