বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ১১ জুলাই দুপুরে। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উক্ত বিক্ষোভ মিছিলটি শহরের শমসেরনগর রোড থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাঁদনীঘাট রোড টিসি মার্কেট এর সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ-আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সহ- সভাপতি রাজু আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদল নেতা ইসহাক আহমদ রাহিন, মোঃ রিপন মিয়া, কাবের মিয়া, জামাল মিয়া, সাহেদ মিয়া, জামাদুর রহমান পাপন, শেখ ময়নুল, দেলোয়ার হোসেন, আজগর আলী, শরীফ, হেলাল আহমদ, কামরুল হাসান, সোহাগ, আনোয়ার, সেজীম, জুয়েল, তমাল হাজারী, অপু রহমান, আল-আমিন, ইকবাল হোসেন, সৈকত, জাকারিয়া, তাজুদ, জুমান, জহির আহমদ, শামীম উসমান, ফয়সল, পারভেজ ও সবুজ প্রমুখ।
মৌলভীবাজারে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ১২, ২০১৮, ১২:০৬ অপরাহ্ণ • ০ বার পঠিত






