আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিদর্শনে কমলগঞ্জের শব্দকর পাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি শব্দকর পাড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা-পরিচালক সুব্রত রায় মৈত্র। শনিবার সকাল সাড়ে ১০টায় আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের শব্দকর পাড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১২ টি সমিতি পরিদর্শন করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় সবচেয়ে অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়। এ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালে শ্রীনাথপুর গ্রামে শব্দকর সম্প্রদায়ের মাঝে একটি বাড়ি একটি খামার প্রকল্পে ১২ টি সমিতি গঠন করা হয়। প্রতিটি সমিতিতে ৬০ জন করে সদস্য রয়েছে। সমিতির মাধ্যমে সদস্যরা হাঁস মুরগী ও গবাদি পশু পালনসহ কৃষি কাজ করছে । এ ১২টি সমিতির মূলধন রয়েছে ৪ লাখ ৯৫ হাজার টাকা। এ প্রকল্পের সমিতির মাধ্যমে শ্রীনাথপুর গ্রামে শব্দকর সম্প্রদায় আত্মস্বাবলম্বী হয়ে উঠছেন। এ কারণেই শব্দকর পাড়ার এ প্রকল্প ও সমিতির কার্যক্রম পরিদর্শন করতে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা-পরিচালক সুব্রত রায় মৈত্র। এছাড়া একই ইউনিয়নের কামুদপুর আশ্রায়নের একটি বাড়ি একটি খামার প্রকল্পও পরিদর্শন করেন মহা-পরিচালক।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতাদির হোসেন পিপিএম ও শব্দকর সমাজ উন্নয়ন সমিতির উপদেষ্টা লেখক-গবেষক আহমদ সিরাজ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে নি¤œ বর্ণের জনগোষ্ঠী হচ্ছে শব্দকর। এ সম্প্রদায়ের কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সবাই খুবই কর্মঠ। তাদেরকে একটি সহায়তা দিলেই নিজেরাই স্বাবলম্বী হতে পারবে। এ ভাবনায় ২০১৭ সালে আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের শব্দকর পাড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১২টি সমিতি গঠন করা হয়। উপজেলা প্রশাসন সার্বিক তদারকি করায় এ সমিতিরগুলোর বড় অংকের মূলধন রয়েছে।