আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে লাঘাটা সাহিত্য পরিষদের উদ্যোগে বন্যা দুর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা দুর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজারে লাঘাঠা সাহিত্য পরিষদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ডা: আব্দুল হান্নান চিনু। পরিষদের সভাপতি সৈয়দ মুজিবুর রহমান মমরুজের সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক মো: শাহীন আহমেদ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ইউপি সদস্য আব্দুস সোবহান, সমাজসেবক তোয়াবুর রহমান তবারক, জুনেদ আহমেদ, হেলাল চৌধুরী, মারুত আহমদ প্রমুখ। চিকিৎসক হিসাবে রোগীদের চিকিৎসা প্রদান করেন ডা. একে আজাদ ডিএমএফ, পল্লী চিকিৎসক এম এ রহিম তালুকদার, মুজিবুর রহমান ও তরিকুল ইসলাম। অনুষ্ঠানে দুই শতাধিক রোগীেেক বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।