মৌলভীবাজার ঃ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ সফরপুর ওয়াবদায় এলাকায় দ্রুতগামী মাছ পরিবহনকারী একটি ট্রাক চাপায় সিএনজি আরোহী দক্ষিণভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া গ্রামের নাজিম মিয়া (৫১) নিহত হয়েছেন আজ ১৪ জুলাই সকাল ১১টায়। এ রির্পোট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটি বড়লেখা থানায় পুলিশ হেফাজতে রয়েছে। জানা গেছে- নাজিম মিয়া তার স্ত্রী, ভাগনাসহ শশুরবাড়ীর লোকজনদের নিয়ে সিএনজি যোগে কুলাউড়ায় এক আত্মীয়ের বাড়ীতে যাওয়ার পথে সফরপুর ওয়াবদা নামকস্থানে এ ঘটনাটি ঘটে। তবে অন্যযাত্রীগন অক্ষত রয়েছেন। বড়লেখা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা জানান- ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বড়লেখায় মাছ পরিবহনকারী ট্রাকের চাপায় সিএনজি আরোহী নিহত
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ১৪, ২০১৮, ৩:০৫ অপরাহ্ণ • ৩ বার পঠিত






