আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে কিশোর অপরাধীর পলায়ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সিলেট থেকে ঢাকার পূবাইলে কিশোর সংশোধনাগারে নিয়ে যাবার পথে চলন্ত আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে এক কিশোর অপরাধী পালিয়ে যায়। গত সোমবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সোমবার বিকালে আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে করে সিলেট শহরের শাহপরান এলাকার দ্ইু কিশোর অপরাধী রাসেল মিয়া (১৫) ও রেজওয়ান আহমদ (১৫)-কে ঢাকার পূবাইলে কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশি পাহারায় তাদের নিয়ে যাবার সময় পারাবত ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমকালে রাসেল মিয়া নামের কিশোর অপরাধী ট্রেনের বগির টয়লেটে যেতে চাইলে তার হাতকড়া খুলে দেয় সাথে থাকা পুলিশ সদস্য। ট্রেনের বগির টয়লেটের দরজা খোলা থাকার সুযোগে রাসেল চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর সাথের কিশোর অপরাধী রেজওয়ানকে শ্রীমঙ্গল রেলওয়ে থানা হাজতে রেখে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় অনেক রাত পর্যন্ত খোঁজা হলেও মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৫টা) তাকে পাওয়া যায়নি।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির সমাজসেবক সাজু মারছিয়াং বলেন, সোমবার সন্ধ্যার আগ থেকে বেশ রাত পর্যন্ত এ উদ্যানের বিভিন্ন স্থানে রেলওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া কিশোর অপরাধী রাসেলকে পায়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বক্কর সিদ্দিক মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধী কিশোর রাসেল পালিয়ে গেলেও সাথের কিশোর অপরাধী রেজওয়ান এখন রেলওয়ে থানা হাজতে আছে। পলাতক রাসেলকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, সিলেট শহরে কোন অপরাধে জড়িত বলে এই দুই কিশোরকে আদালতের মাধ্যমে ঢাকার পূবাইলে কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল।