আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে দুর্গতদের মাঝে বন্যা পরবর্তী দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়। শমশেরনগর সোনাপুর যুব সংঘের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় সতিঝিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
সোনাপুর যুব সংঘের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সুজনের সঞ্চালনায় ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সতিঝিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালিক। এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আরজু মিয়া, যুবলীগ নেতা ইয়াছিল আরাফাত,জহির খান, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম রাজু, সাইফুর রহমান শাওন, সাব্বির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা দিয়ে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা: মো: আবু তাহের, ডা: বিমল পাল, ডা: মো: মহিউদ্দিন খান (শাহান), ডা: চম্পালাল দে, ডা: সুজন পাল ও ডা: রাজকুমার সেন। এতে ঔষধ দিয়ে সহযোগিতা করেন খাঁন ফর্মেসী, স্মৃতি ফার্মেসী, জে,বি,এল ফার্মেসী, প্রমিলা ড্রাগ হাউস, রশীদ ফার্মেসী ও ফাহিম ফার্মেসী।