আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবগঠিত আহবায়ক কমিটি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো: সাব্বির আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক মো: আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য প্রভাষক মো: খায়রুল ইসলাম সজল, প্রভাষক মো: মাসুম আহমদ খাঁন, আখলাকুজ্জামান খলু, মো: করিম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ জুলাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শেখ আব্দুল মুহিত রাজা ও সাধারণ সম্পাদক কাজি মো: ছালিক স্বাক্ষরিত এক পত্রে কমলগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালনা করার জন্য আদমপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো: সাব্বির আহমদ ভূঁইয়াকে আহবায়ক ও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক মো: আব্দুল আহাদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করে।