আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায়

কমলগঞ্জ ইউএনও মাহমুদুল হক জনপ্রশাসন পদকের জন্য চুড়ান্তভাবে মনোনীত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
নারী উন্নয়নে অসামান্য অবদান রাখায় জনপ্রশাসন পদক-২০১৮ এর জন্য চুড়ান্তভাবে মনোনীত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক। জনসেবা সহজীকরন, বাল্যবিবাহ রোধ, নির্যাতিত নারী ও দুরবর্তী নারী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল বিতরণসহ নারী উন্নয়নে বিভিন্ন কাজের জন্য তাকে মনোনীত করা হয়েছে।
আগামী ২৩ জুলাই ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মাহমুদুল হকের হাতে এই পদক তুলে দিবেন বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিশ্চিত করেছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাদের সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সহযোগীতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। অন্যান্য সকল কাজে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
এ সংবাদে কমলগঞ্জের সুধীমহল নানা ভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানান।