স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে:
দেড় শতাধিক হজ যাত্রী হজে পালনীয় নানা হুকুম আহকাম সম্পর্কে প্রশিক্ষণ নিলেন। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় দেড় শতাধিক হজ যাত্রী অংশ নেন। প্রতি বছরের মত এ বছরও মবশ্বির-রাবেয়া ট্রাস্ট পবিত্র হজ প্রশিক্ষণের ব্যবস্থা করে। গতকাল(মঙ্গলবার)মৌলভীবাজার শহরের ধরকাপন এলাকায় রুমেল কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম চলে। হজের নানা পালনীয় হুকুম আহকামসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন এনটিভির নিয়মিত হজ, উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন। প্রশিক্ষণ শেষে ট্রাস্টের সৌজন্যে দুপুরের খাবারের পর সম্মানিত হজ যাত্রীদের হজ পালন কালে ব্যবহারের জন্য পিঠের বেগ,কোমরের বেল্ট,সেন্ডেলের বেগ,পাসপোর্ট বেগ,হাওয়া বালিশ,হজ নির্দেশিকা ও কাংকর বেগ উপহার হিসেবে তুলে দেয়া হয়। ট্রাস্টের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো:ফজলুর রহমান,মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাংবাদিক ডা: ছাদিক আহমদ,বকসী মিছবাহ উর রহমান, ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হুমায়েদ আলী শাহীন,নির্বাহী পরিচালক এসএম উমেদ আলী,খেলাফত মজলিশের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল,অধ্যাপক আব্দুল অদূদ,বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আব্দুল কাহির সুহেল,বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আজিজুল হক তোয়েল,মো:আবু মিয়া,আব্দুস শহীদ,সাংবাদিক মু ইমাদ উদ দীন,হোসাইন আহমদ,জুলফিকার আলী ভুট্টো,এমদাদুল হক,মো: আশরাফ আলী প্রমুখ। প্রশিক্ষণ শেষে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা রহুল আমিন।






