এহসান বিন মুজাহির::
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার ১৮ জুলাই সকাল সাড়ে ১১টায় শহরের আরামবাগ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই মোঃ জাকারিয়া, এএসআই এনামুল হক, এএসআই বাসু কান্তি দাশ সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের আরামবাগ এলাকা থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ পলাশ তাতীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া পলাশ তাতী (২২) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নালুয়া চা বাগানে এলাকার মৃত মধুমঙ্গল তাতী।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল (K. M. Nazrul) জানান পলাশ তাতীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।






