কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
“স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদ্বোধন হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে র্যালি, আলোচনা সভা, শ্রেষ্ঠ মৎস্যজীবিদের মধ্যে পুরষ্কার প্রদান ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮- এর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ১৯, ২০১৮, ৫:৩৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






