আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

খাদ্যে ঘুমের ঔষধ মিশিয়ে অবচেতন করে কমলগঞ্জের শমশেরনগরে দুটি বাসার ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ভবনের দোতলার জানালার গ্রীল কেটে প্রবেশ করে তৈরী খাদ্যে ঘুমের ঔষধ মিশিয়ে দুটি বাসার লোকজনকে অবচেতন করে নগদ অর্থ,স্বর্ণালংকার, পাসপোর্ট,মুঠোফোনসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় দুর্বৃত্তরা। গত বুধবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টায় শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে এ ঘটনাটি ঘটে।
দুটি বাসার আক্রান্তদের স্বজন ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা রাতে কোন এক সুযোগে দুর্বৃত্তরা শিংরাউলী গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর ভবনের দোতলায় উঠে ভাড়াটে নিত্যানন্দ দেবনাথ ও সৈয়দ তৈয়ব উদ্দীনের বাসার রান্না ঘরে তৈরী খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে রাখে। এ দুটি বাসার লোকজন খাবার খেয়ে গভীর ঘুমে মগ্ন থাকলে গভীর রাতে রান্না ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা ঘরের ভিতর প্রবেশ করে নিত্যানন্ত দেবনাথের আলমারী ভেঙ্গে ভারতীয় ভিসাযুক্ত দুটি পাসপোর্ট, নগদ দেড় লাখ টাকা, ৩টি মুঠোফোন ও ৮ ভরি ওজনের স্বণৃালংকার লুটে নেয়।
একইভাবে দুর্বৃত্তরা সৈয়দ তৈয়ব উদ্দীনের বাসার আলমারী ভেঙ্গে তছনছ করে ৩টি মুঠোফোন, নগদ ২০ হাজার টাকা ও ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নেয়। খাদ্যে মেশানো ঘুরের ঔষদের প্রতিক্রয়ায় দুটি বাসার কেউ কথা বলতে পারেননি। তবে ভবন মালিক আব্দুল হামিদ চৌধুরী বলেন, এ ধরের অভিনব প্রথায় দু:সাহসিক চুরি এ এলাকায় এর আগে কখনও ঘটেনি। ঘটনাটি স্থানীয় পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান, উপ-পরিদর্শক মোহাম্মদ শাহ আলম ও উপ-সহকারী পরিদর্শক মো: আয়াছ মাহমুদ ঘটনাস্থলের আক্রান্ত দুটি বাড়ি পরিদর্শণ করেছেন। বৃহস্পতিবার (১৯ জুলাই) সন্ধ্যা পর্যন্ত কমলগঞ্জ থানায় এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। পরিদর্শক অরূপ কুমার চৌধুরী আরও বলেন, এ ভবনের দেয়ালের সাথেই রয়েছে অনেকগুলি সুপারি গাছ। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা আগে থেকে পরিকল্পনা করে সুপারি গাছ বেয়ে উপরে উঠে অভিনব প্রথায় দোতলার এ দুটি বাসার রান্না ঘরের খাবারে ঘুমের ঔষধ মিশিয়েছে। পরে রাত গভীর হলে ও বাসার লোকজন গভীর ঘুমে মগ্ন থাকলে সে সুযোগে জানালাল গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অর্থ, স্বর্ণালঙ্কার ও অর্থসহ মালামাল লুটে নিয়ে যায়।