আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির আর্থিক অনুদান প্রদান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পতনঊষার ইউনিয়নের ২৪৭ পরিবারের মধ্যে আর্থিক অনুদান ও সবজি বীজ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট। শনিবার বেলা ১২ টায় পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক ও সবজি বীজ বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান।
রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিট এর আয়োজনে আর্থিক অনুদান ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট এর সভাপতি শাহ মোহাম্মদ আলী, পতনঊষার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, পতনঊষার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বন্যা দুর্গত পতনঊষার ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৪৭ টি পরিবার সদস্যদের মধ্যে ৪ হাজার ৫ শত টাকার চেক ও ৮ প্রকার সবজি বীজের একটি করে প্যাকেট বিতরণ করা হয়।