আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে সাফল্যের ধারাবাহিকতায় ৩৯টি জিপিএ-৫সহ শতভাগ পাশ শমশেরনগর বিএএফ শাহীন কলেজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে ২০১৮ সনের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতায় ৩৯টি জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা। তবে পতনউষার ইউনিয়নের নবপ্রতিষ্ঠিত হুরুন্নেছা খাতুন কলেজের একজন শিক্ষার্থীও প্রথমবারের মতো পাস করেনি।
গত ১৯ জুলাই ফলাফল প্রকাশের পর কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সনের অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ১৮৮ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য্য হয়েছে। এর মাঝে ৩৯ জন জিপিএ-৫ লাভ করে। ১১৬ শিক্ষার্থী ডিজপিএ-৪, ২২ জন শিক্ষার্থী জিপিএ-৩ ও ৬ জন শিক্ষার্থী জিপিএ-বি লাভ করেছে। ফলাফল পাওয়ার পর প্রচন্ড খরতাপের মাঝেও শমশেরনগর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আনন্দের কমতি দেখা যায়নি।
শমশেরনগর বিএএফ শাহীন কলেজ সূত্রে জানা যায়, বিগত ২০১৫ সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ কলেজ থেকে ১৭২ জনের মাঝে ৪৩টি জিপিএ-৫সহ ১৭১ জন পাস করেছিল। সে বছর পাশের হার ছিল শতকরা ৯৯ দশমিক ৪২ ভাগ। ২০১৬ সনে এ কলেজ থেকে ২১২ জনের মাঝে ৫২টি জিপিএ-৫সহ পাস করেছিল ২১১জন। পাশের হার ছিল শতকরা ৯৯ দশমিক ৫৩ ভাগ। ২০১৭ সনে এ কলেজ থেকে ২২৫ জনের মাঝে ৪৬টি জিপিএ-৫সহ পাশ করেছিল ২২৪ জন। পাশের হার ছিল শতকরা ৯৯ দশমিক ৫৫ ভাগ।
এ বছর কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় (ডিগ্রী কলেজ) থেকে তিন বিভাগে ৯৫২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৩টি জিপিএ-৫সহ পাস করেছে ৪৮৭ জন। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে তিন বিভাগে ৭৫৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৪টি জিপিএ-৫সহ পাস করেছে ৫০১ জন। কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ২৩৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১টি জিপিএ-৫সহ পাস করেছে ১৪৭ জন। অন্যদিকে পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুরে নবপ্রতিষ্ঠিত হুরুন্নেছা খাতনু কলেজ থেকে এ বছর প্রথমবারের মতো ১৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে কেই পাস করতে পারেনি।