আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব

প্রিতম পাল,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর্থিক অনটনে জর্জরিত প্রয়াত সাংবাদিক কে পি দাশ বুলুর পরিবারের পাশে দাড়িয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।
গত মঙ্গলবার(২৪ জুলাই) বিকেলে শহরতলির হবিগঞ্জরোডস্থ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে কে পি দাশ বুলুর স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামীম আক্তার হোসেন, সহ সভাপতি চৌধুরী ভাস্কর হোম, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক সাজন আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, সদস্য এস কে দাশ সুমন ও অন্যান্য সদস্যরা।
আর্থিক সহায়তা গ্রহণকালে কে পি দাশ বুলুর স্ত্রী আবেগতাড়িত হয়ে পড়েন এবং প্রেসক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।