আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে সিলেট বিভাগের প্রথম ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের উদ্বোধ

আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী পুরুষের বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য সিলেট বিভাগের প্রথম ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার ‘ দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে শ্রীমঙ্গল কলেজ রোডে বিশেষজ্ঞ চিকিৎসক ডা: নিবাস চন্দ্র পালের পরিচালিত এ সেন্টারের উদ্বোধন করেন সিলেট রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ।

 


এ সময় আরো উপস্থিত ছিলেন, যশোয়র ও নড়াইল মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ, মহারাজ পূর্ণব্রতানন্দ, মহারাজ হরিদাসানন্দ, মহারাজ পরমপদানন্দ, ধর্মদানন্দ ও ডা: হরিপদ রায়।
ডা: নিবাস পাল বলেন, তার দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো সিলেট এলাকার মানুষের জন্য হাতের কাছে এই চিকিৎসা সেবা এনে দিতে এরকম একটি প্রতিষ্টান গড়ে তুলবেন। আজ তাঁর স্বপ্ন পুরণ হয়েছে। তিনি বলেন, এতো দিন এই চিকিৎসার জন্য সন্তান না হওয়া দম্পত্তিরা ঢাকা কিংবা দেশের বাহিরে গিয়ে চিকিৎসা করানোর ইচ্ছা থাকলে সময় ও অর্থের কারনে অনেকেই বিরত ছিলেন। এখন তারা কম খরচে কম সময়ে দ্বীপশিখা থেকেই তা করতে পারবেন।
এখানে গর্ভধারণ বিষয়ক বিশেষ পরামর্শ দান করা হয়। বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে কারন নির্ধারন ও প্রতিকার , মেডিক্যাল চিকিৎসা, শল্য চিকিৎসা, এ আর টি( আই ইউ আই, আই ইউ টিপি আই, আই ভি এফ, আই সি এস আই, এস এম আই) চিকিৎসা করা হয়ে থাকে।