আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কুলাউড়ায় মাদক ও বাল্য বিবাহকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘে’র আয়োজনে মাদক, যৌন হয়রানি ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন, শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচির আয়োজন করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিদ্যালয়ের প্রায় ১২০০ শত শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলে শপথ নেন। শপথ পাঠ করান মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আবু ইউছুফ। শিক্ষার্থীরা নিয়মিত পড়াশুনা করে নিজেকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মাদক সেবন না করতে, ছেলেরা ২১ এবং মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ পাঠ করেন।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউছুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবার হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখস্,সাংবাদিক শরীফ আহমেদ ও প্রভাষক আফাজুর রহমান চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউছুফ বলেন, ‘আজ তোমরা মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ সহ সামাজিক অপরাধকে যে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছো তা তোমরা মনে প্রানে ধারন করবে এবং সকল অন্যায়কে না বলবে। লাল সবুজের এমন ব্যতিক্রম উদ্যোগ আমাদের দারুণভাবে উজ্জীবিত করেছে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, আজকের শপথের মাধ্যমে তোমরা আদর্শ মানুষ হয়ে বাংলাদেশকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম ৮ মার্চ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে টিফিনের টাকা বাঁচিয়ে ভ্রাম্যমান মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করছেন। মৌলভীবাজার ছিলো তার ৫১ তম জেলা। আগামী শনিবার হবিগঞ্জ কার্যক্রম পরিচালনা করবেন।