আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে গত ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ইজাদুর ইসলাম (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গত ২০ জুলাই শুক্রবার বিকালে আসরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। নিখোঁজ ইজাদুর রহমান উপজেলার শমশেরনগর ইউনিয়নের হাজীনগর গ্রামের ইউসুফ মিয়া ও হালিমা বেগম এর ছেলে। সে কমলগঞ্জের আহমদনগর দাখিল মাদ্রাসায় হাফিজিয়ায় পড়াশুনা করে। এ ঘটনায় ইজাদুর এর মা হালিমা বেগম গত ২৬ জুলাই বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। থানার ডায়েরী নম্বর ১২১৫।
কমলগঞ্জ থানায় দায়েরকৃত ডায়েরী সূত্রে বলা হয়, আসরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে হাজীনগর জামে মসজিদে যায়। পরে সে আর বাড়িতে ফেরত না আসায় পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও ইজাদুরের কোন সন্ধান পাওয়া যায়নি। ইজাদুর নিখোঁজের পর তার মা ও বাবা প্রতিনিয়ত ফিরে আসার অপেক্ষায় প্রহর গুণছেন।