আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে গণ-মহাবিদ্যালয় তালামীযের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় তালামীয এর আয়োজনে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়াম এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মুহতারাম সভাপতি ছাত্রনেতা রেদ্বওয়ান আহমদ চৌধুরীভ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ কাওছার আহমদ।
কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় তালামীযের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি এম. এ জলিল, সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ এম এ ওহাব, সাংগঠনিক সম্পাদক মনজুর আহমদ, মৌলভীবাজার জেলা তালামীযের প্রচার সম্পাদক কাওছার আহমদ, অফিস সম্পাদক আব্দুল মোহাইমিন ফাহাদ, আনজুমানে আল ইসলাহ্ কমলগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক এম কে সিহাব, পৌর আল-ইসলাহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ আল মামুন, কমলগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি এনামুল হক চৌধুরী তাওহিদ, সহ-সভাপতি নাসির আহমদ, শফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাদ্দাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক হোসাইন সাইদুল প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌর আল ইসলাহ্ তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।