আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কুলাউড়ার এক পাষাণ  পিতা ভূঁইগাওয়ের নাজমুল হোসেন অপু

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এক নিষ্ঠুর পিতার নাম অপু। পুরো নাম মোঃ নাজমুল হোসেন অপু। তার বাড়ী হাজীপুর ইউনিয়নস্থিত ভূইগাও গ্রামে। চেরাগ আলী তার পিতা। শুধুমাত্র আর্থিক দাবী পুরণে অপারগতার কারণে বিগত ৬ সেপ্টেম্বর ২০১৭ সালে সে ও তার দুইভাই মিলে একমাত্র শিশুপুত্র শাহরিয়ার ইসলাম আরিয়ানসহ স্ত্রী শাহানা আক্তার তুলিকে প্রথমে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। নিরুপায় স্ত্রী তুলি আশ্রয় নেয় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নস্থিত ছয়কোট গ্রামে তার পিত্রালয়ে। পরবর্তীতে বিগত ১৮ অক্টোবর তুলির অনুপস্থিতিতে অপু ও তার ভাইয়েরা সেখান থেকে চুরি করে নিয়ে যায় শিশুপুত্র আরিয়ানকে। নিরুপায় তুলি শিশুপুত্র আরিয়ানকে উদ্ধারে বিগত ২৬ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (পিটিশন নং- ১০৩/২০১৭ (কুলা) দায়ের করলে, আদালতের নির্দেশে কুলাউড়া থানার পুলিশ বিগত ৩০ অক্টোবর শিশুপুত্র আরিয়ানকে উদ্ধার করে তুলির কাছে ফিরিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে অপু গত ১৯ ফেব্র“য়ারী ২০১৮ সালে স্ত্রী তুলিকে তালাক দেয়। তালাক সংক্রান্ত ফয়সালা বৈঠকে প্রভাবশালীরা আত্বপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার পরিবর্তে চাপ প্রয়োগ করায় তুলি তালাকনামায় স্বাক্ষর দিতে বাধ্য হয়। ৩ লাখ টাকা মোহরানা সাব্যস্তে বিগত ১৫/০৩/২০১৩ইং বিয়ের সময় তুলির পিতা লোকমান মিয়া জামাইকে মালামাল দিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৩শ ২০ টাকার। এ বিয়ে রেজিষ্ট্রি করেন শমসেরনগরের কাজী এ কে এম খলিলুর রহমান। অথচ, গত ১৯/০২/২০১৮ইং তালাকের সময় তুলিকে দেয়া হয়েছে মাত্র ১ লাখ ৫৫ হাজার টাকা। আর সেই তালাক রেজিষ্ট্রি করেনি মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডেও কাজী ইউসুফ আলী সিরাজী। তালাক সংক্রান্ত ফয়সালা বৈঠককারীরা অপু-তুলির তালাকের সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন করলেও, তাদের শিশুপুত্র শাহরিয়ার ইসলাম আরিয়ানের ভরণ পোষণের ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি। সিদ্ধান্ত গ্রহণ করেননি তুলির প্রাপ্য মোহরানার অবশিষ্ট ১ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধের ব্যাপারেও। শেষমেষ, তুলি তার প্রাপ্য মোহরানার অবশিষ্ট ১ লাখ ৪৫ হাজার টাকা এবং শিশুপুত্র আরিয়ানের ভরণ পোষণ আদায়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার মানবিক সহায়তা চেয়ে আবেদন করেছেন।এপ্রতিনিধির কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় শাহানা আক্তার তুলি বলেন- আইনানুযায়ী সন্তানের ‘লালন পালণে’ মায়ের দায়ভার পিতার চেয়ে বেশী। কিন্তু, সন্তানের ভরণ পোষণের দায়ভার শুধুমাত্র পিতার। আরিয়ানের পিতা অপু একজন নিষ্ঠুর পিতা- যে তার সন্তানের ভরণ পোষণ নির্বাহ করছেনা। এমনকি সন্তানের কোন খোজখবর পর্যন্ত নেয়না।