মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের ৯০ কোটি ৭৪ লক্ষ ২৮ হাজার ৮শত ২৭ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট শনিবার দুপুরে পৌরসভা হলরুমে পেশ করেন। ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব, উন্নয়ন ও মূলধনী আয় ধরা হয়েছে ৯০ কোটি ৭৪ লক্ষ ২৮ হাজার ৮শত ২৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি ২ লক্ষ ৩৯ হাজার ২শত ১৪ টাকা। উদ্বৃত্ত ৭১ লক্ষ ৮৯ হাজার ৬শত ১৩ টাকা।
শনিবার (২৮ জুলাই) দুপুরে পৌরসভা হলরুমে বাজেট অনুষ্ঠান অনুষ্টিত হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে বাজাটে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগীর সভাপতি নেছার আহমদ,সাধারণ স¤পাদক মিছবাহুর রহমান,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক এডভোকেট রাধার পদ দেব সজল,জেলা আইনজীবি সমিতির সভাপতি বাবু রমাকান্ত দাশ গুপ্ত, প্রেসক্লাবে সভাপতি আবদুল হামিদ। মাহবুব, বিএমএ সভাপতি ডাঃ শাব্বির হোসেন খান,জেলা জাসদের সাদারণ স¤পাদক নাজিম উদ্দিন নজরুল।বাজেট সভায় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশন. ১। মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট শনিবার দুপুরে পৌরসভা হলরুমে পেশ করেন।
ক্যাপশন. ২। মৌলভীবাজার পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট পেশ অনুষ্ঠানে অতিথিরা।
মৌলভীবাজার পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষনা
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ২৯, ২০১৮, ৪:১০ অপরাহ্ণ • ৪ বার পঠিত






