কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় জাতীয় পাট্রির দু-গ্রুপের হাতাহাতি নিয়ে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রী জাতীয় পাটির নির্বাহী কমিটির সদস্য এড. মাহবুবুল আলম শামীম। গতকাল শনিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৮টায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে কুলাউড়ায় কমর্রত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে আগের দিনের সভাতে ‘হাতাহাতির’ ঘটনাটি বিষয়টি খোলাসা করেন। গত ২৭ জুলাই জেলা জাতীয় পাট্রি সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে কুলাউড়ায় জাতীয় পাট্রি দুই গ্রুপের মধ্যে ঘটে যাওয়া ঘটনার দু:খ প্রকাশ করে
কেন্দ্রীয় এ নেতা বলেন- কুলাউড়ায় জাতীয় পাটির কোন গ্রুপিং নেই, জাতীয় পার্টি এক এবং অভিন্ন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় জেলা কমিটির সভাপতি, সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে অচিরেই তা নিরশন করবেন।
নানা বিষয় আলোচনা করে এড. শামীম আরও বলেন- অতীতের মত জাতীয় পাট্রির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে আমরা কাজ করে যাবো, তিনি দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সাংবাদিকদের সহযোগীতা কামানা করেন।
এ সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে সম্ভাব্য প্রার্থীতার জানান দেন।
হাতাহাতি: সংবাদ সম্মেলন করলেন জাতীয় পাট্রির কন্দ্রীয় নেতা শামীম
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ২৯, ২০১৮, ৩:৩১ অপরাহ্ণ • ২ বার পঠিত






