আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে কোমলমতি প্রাথমিক শিক্ষার্থীদের শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। মাধবপুর ইউনিয়নের ১৩ টি বিদ্যালয় থেকে ১১৭ জন শিক্ষার্থীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা অনামিকা সিনহা।
১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ কুমার সিংহ জানান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের বিশেষ উদ্যোগে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীরা যাতে সবাই শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত গাইতে পারেন সেই লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে একটি প্রকল্প নেয়া হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বসন্ত কুমার সিংহসহ মাধবপুর ইউপির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।