মৌলভীবাজার প্রতিনিধি:
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মায়ের দূধ পান সুস্থ জীবনের বুনিয়াদ এই প্রতিবাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার মৌলভীবাজার শহরে শোভাযাত্রা ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় ২৫০শর্য্যা হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. শাহ জাহান কবির চৌধুরী।
পরে সিভিল সার্জন কার্যালয়ের ইপি আই ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. শাহ জাহান কবির চৌধুরী এর সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নাসিরে পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, ২৫০শর্য্যা হাসপাতালের তত্ববধায়ক ও উপপরিচালক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো, ডা. মিনার্ক্ষী দেবনাথ, ডা. বিনেন্দ্র ভৌমিক সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
মৌলভীবাজারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
Catagory : মৌলভীবাজার | তারিখ : আগস্ট, ১, ২০১৮, ৩:৫৮ অপরাহ্ণ • ৪ বার পঠিত






