মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি , মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। আজ ২২ অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়। ইয়াকুব এন্ড সন্সকে ৩ হাজার টাকা, মেসার্স আলম ব্রাদার্সকে ২ হাজার টাকা, হাসান এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা, রুবেল মিয়ার ফলের দোকানকে ৩ শত টাকাসহ মোট ১১ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।
কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২২, ২০১৮, ৭:১১ অপরাহ্ণ • ২ বার পঠিত






