আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কার্ডিফে দিনব্যাপী কনসূলার সার্ভিস প্রদান করেছে বার্মিংহামস্থ হাইকমিশন

বদরুল মনসুরঃ কার্ডিফ কমিউনিটির সহযোগীতায় আনন্দঘণ পরিবেশে কার্ডিফের গ্রেঞ্জটাউন দি হ্যাভ কমিউনিটি সেন্টারে গত ২০ শে অক্টোবর শনিবার  বৃটেনের বার্মিংহামের সহকারী হাইকমিশনের  সাবিক ব্যাবস্থাপনায় সাড়াদিনব্যাপী কনসূলার সার্ভিস প্রদান করা হয়েছে.। ওয়েলসের কার্ডিফ ছাড়াও সোয়ানসী নিউপোট ব্রিজেন্ড ও বারী সহ বিভিন্ন শহর থেকে কনসূলার সার্ভিসে প্রচুর লোকের সমাঘম হয়েছে.। বৃটেনের বার্মিংহামের সহকারী হাইকমিশনার হিজএক্সেলেন্সী মোহাম্মদ নাজমুল হক এর নেতৃত্বে হাইকমিশনের অন্যান্য অফিসার বৃন্দের মধ্যে  হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল করিম. প্রশাসনিক অফিসার গোলাম সরোয়ার. শরিফুল ইসলাম, মোহাম্মদ ইশতিয়াক আকবর. ও  মোহাম্মদ হুমায়ুন এই সার্ভিস প্রদান করেন।   সকাল ১১ ঘটিকা থেকে বিকাল ৫টা  পযন্ত অনুষ্ঠিত কনসূলার সার্ভিসের শুরু থেকেই  কাউন্সিলার দিলওয়ার আলী ও কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ কার্ডিফ তথা ওয়েলসবাসীর পক্ষ থেকে এই  সার্ভিস প্রদানে সহযোগী হিসাবে ভৃমিকা পালন করেছেন.এবং সহকারী হাইকমিশনারকে কনসূলার সার্ভিস প্রদানে কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়াও  কনসূলার সার্ভিস প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কাউন্সিলার আলহাজ আলী আহমদ. কমিউনিটি লিডার আলহাজ্ব আনোয়ার আলী. আলহাজ আসাদ মিয়া আলমগীর আলম.  খিজির আহমদ ও আফজাল চৌধুরী খোকন সহ প্রমুখ নেতৃবৃন্দ.।।ওয়েলসের সার্ভিস প্রদানের ব্যাপারে ওয়েলস বাংলা নিউজের এডিটর ও এটিন বাংলার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর এক প্রশ্নের জবাবে বার্মিংহামের সহকারী  হাইকমিশনার  হিজএক্সেলেন্সী মোহাম্মদ নাজমুল হক  কমিউনিটির সহযোগীতাকারী সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো সহ কমিউনিটির চাহিদা অনুযায়ী ওয়েলসে নিউপোট সোয়ানসী ও কার্ডিফে  প্রয়োজনে বছরে ৪টি সার্ভিস প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন।